জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ সংকটে পাকিস্তান

জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ সংকটে পাকিস্তান

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে পাকিস্তান। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে সোমবার (২৩ জানুয়ারি) ভোরে দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সকাল ৭টা ৩৪ মিনিটে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারানোয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে।

রয়টার্স জানিয়েছে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের মতো বড় শহরগুলোও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর জিও টিভিকে বলেছেন, ‘সকালে সিস্টেমটি চালুর সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে। ভোল্টেজের উঠানামা ছিল এবং সিস্টেমগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি কোনও বড় সংকট নয়।’

কিছু গ্রিড ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান খুররুম দস্তগীর।

জাতীয় গ্রিড হচ্ছে সারা দেশে বিদ্যুতের একটি সঞ্চালন ব্যবস্থা। প্রকৌশলীরা এটিকে অনেকটা মহাসড়ক বা রেললাইনের সঙ্গে তুলনা করেন। এ ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদকদের কাছ থেকে নিয়ে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading