সংসদ হলো ‘একদলীয় ক্লাব অব আওয়ামী লীগ’: মির্জা ফখরুল

সংসদ হলো ‘একদলীয় ক্লাব অব আওয়ামী লীগ’: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান ‘‘অবৈধ আওয়ামী লীগ’’ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন কেউ ভোট দিতে যেতে চায় না। আজকে যে সংসদ আছে সেটা হলো একদলীয় ক্লাব অব আওয়ামী লীগ। তাই আজকে স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের গণতন্ত্র ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতার জন্য রাজপথে রক্ত দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে। তারপরও আমরা আমাদের অস্তিত্ব রক্ষা, দেশের মানুষকে বাঁচাতে চাই।’

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এই আলোচনা সভার আয়োজন করে।

এসময় তিনি আরও বলেন, ‘ঐহিত্যগত সংস্কৃতি, জীবনমান ও মূল্যেবোধ বিরোধী কার্যক্রম পাঠ্যপুস্তকে মেনে নিতে পারি না। শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা কেউ ইস্যু তৈরি করবেন না; আমরা সংশোধনের ব্যবস্থা নিচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে—অবিলম্বে পাঠ্যপুস্তকের অসংযুক্তিগুলো বাতিল করতে হবে। ইস্যু তো আমরা তৈরি করছি না, বরং আপনারা (সরকার) ইস্যু তৈরি করছেন।’

বিএসপিপির আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জিয়া পরিষদের অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড বোরহানউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, সাংবাদিক নেতা কামাল উদ্দিন সবুজ, শহীদুল ইসলাম, প্রকৌশলী মো. হানিফ প্রমুখ।

এসময় ডা. সাখাওয়াত হোসেন জীবন, অধ্যাপক খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ, সর্দার মো. নূরুজ্জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রকৌশলী মো. আইয়ুব হোসেন মুকুল, ছাত্রদলের আসিফ হোসেন রচিসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গোলাম হাফিজ কেনেডী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রকৌশলী মো. হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading