‘সঠিক মানুষ’ পেলেই বিয়ে করবেন রাহুল গান্ধী

‘সঠিক মানুষ’ পেলেই বিয়ে করবেন রাহুল গান্ধী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

ইন্ডিয়ার সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকায় অনায়াসেই জায়গা করে নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু আপাদমস্তক রাজনীতিক হওয়ার কারণে এ ব্যাপারে খুব একটা আলোচনা হয় না। সবাইকে চমকে দিয়ে এ ব্যপারে মুখ খুললেন রাহুল নিজেই। বলেছেন, ‘সঠিক মানুষের’ অপেক্ষায় আছেন তিনি, পেলেই বিয়ে করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বিয়ের জন্য কেমন পাত্রী চাইছেন তিনি। উত্তর দিতে গিয়ে মুশকিলেই পড়লেন রাহুল। যদিও আগে তিনি জানিয়েছেন, যার মধ্যে তার মা সোনিয়া ও ঠাকুমা ইন্দিরা গান্ধীর গুণ রয়েছে, তাকে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে রাজি।

সংবাদ সম্মেলনে রাহুলকে প্রশ্ন করা হয়, তিনি বিয়ের বিষয়ে কী ভাবছেন? কবে বিয়ে করতে চান?

রাহুল তার উত্তরে সাফ জানিয়ে দেন, যেদিন সঠিক কোনো ব্যক্তিত্বকে পাবেন, সেদিন বিয়ে করবেন তিনি।

সাক্ষাৎকারে সঞ্চালক প্রশ্ন করেন, তাহলে কি কাউকে বিয়ের জন্য অপেক্ষা করছেন? সোনিয়াপুত্র বলেন, ‘যদি তিনি আসতে চান, তাহলে আসবেন।’

সঞ্চালকা প্রশ্ন করেন, তাহলে কি রাহুল বিয়ের বিপক্ষে নন? তার ইতিবাচক উত্তর দিয়ে রাহুল বলেন, ‘একেবারেই নয়।’

মা সোনিয়া ও বাবা রাজীব গান্ধীর বিয়ে নিয়ে কথা বলেন রাহুল গান্ধী।

বলেছেন, ‘আমার বাবা-মায়ের খুব সুন্দর একটা দাম্পত্য জীবন ছিল। আর তারা একে অপরের সঙ্গে প্রেমে ছিলেন। তাই আমার মানদণ্ডটা একটু ওপরে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading