অবশেষে সাতপাকা বাঁধা পড়লেন আথিয়া ও রাহুল

অবশেষে সাতপাকা বাঁধা পড়লেন আথিয়া ও রাহুল

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৫০

অবশেষে সাতপাকা বাঁধা পড়লেন বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ইন্ডিয়া দলের ক্রিকেটার কেএল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়া ও ক্রিকেটার রাহুল এখন থেকে স্বামী-স্ত্রী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার (২৩ জানুয়ারি) সুনীল শেঠির খান্ডালার বাগানবাড়িতে বসেছিল আথিয়া ও রাহুলের বিয়ের আসর। বিকেল সোয়া চারটার দিকে আথিয়া ও রাহুলের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে এই বিয়ে হয়েছে খুবই ব্যক্তিগত পরিসরে। দুই পরিবারের লোকজন আর কাছের কিছু বন্ধুবান্ধব-ই এই বিয়েতে উপস্থিত ছিলেন।

রবিবার ছিল আথিয়া-রাহুলের সঙ্গীত অনুষ্ঠান। ওইদিনই সকালে মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন হয়। সেখানেও উপস্থিত ছিলেন নিকট বন্ধুবান্ধব ও আত্মীয়রা।

জানা গেছে, সোমবার আথিয়া-রাহুলের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন মাত্র ১০০ জন। বিয়ের পোশাকে ছিল সাবেকিয়ানার ছোঁয়া, যার ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে ছিল বিয়ের মেন্যু। কলাপাতাতে খাবার পরিবেশন করা হয়। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন সালমান খান, জ্যাকি শ্রফ, কৃষ্ণ শ্রফ, অনুপম খের, অক্ষয় কুমার, বিরাট কোহলি, অংশুলা কাপুর, অর্জুন কাপুর সহ আরও কয়েকজন বলিউড ব্যক্তিত্ব। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফোন নিয়ে ঢোকার অনুমতি ছিল না।

তবে সন্ধ্যা নামতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল-আথিয়া। বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লিখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি’। এরপর সুনীল কন্যা আরো লিখেন- ‘আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে, যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সবার আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে।’

সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউড তারকারা। আথিয়া ও রাহুলের বিয়ে ব্যক্তিগত পরিসরে হলেও এরপর মুম্বাইয়ে রাখা হবে গ্র্যান্ড রিসেপশন, সেখানে প্রায় ৩০০০ জন আমন্ত্রিত থাকবেন।

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় সেই বছর জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেছিলেন রাহুল ও আথিয়া।

৪ বছরের প্রেমের পাঠ চুকিয়ে অবশেষে নতুন বছরে ঘর বাঁধলেন বহুল আলোচিত এই তারকা জুটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading