আসছে রিক্তা রিচির কবিতার বই ‘আমাকে লিখে রাখো’

আসছে রিক্তা রিচির কবিতার বই ‘আমাকে লিখে রাখো’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪০

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে ‘দেশ পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হচ্ছে কবি রিক্তা রিচির চতুর্থ কবিতার বই ‘আমাকে লিখে রাখো’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা। বইটি বইমেলার ৪১৭, ৪১৮, ৪১৯ নং স্টলে পাওয়া যাবে।

চার ফর্মার এই বইটিতে রয়েছে ৫৩টি কবিতা। তার কবিতায় রয়েছে গভীর জীবন দর্শন, আকুতি ও আবেদন। আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দহনের কথা, সমসাময়িক বাস্তবতা, প্রেম, জীবন-যাপন, বিষাদ ও দ্রোহের কবিতা। বইটিতে বাস্তবতা ও বিভিন্ন অসঙ্গতিকে উপমা, প্রতীক ও ইঙ্গিতের আঁচে সুষ্পষ্ট করে তোলা হয়েছে। মোটকথা সমাজ-বাস্তবতা-ব্যক্তিজীবনের কোমল ও কঠোর বয়ানও রয়েছে।

রিক্তা রিচি ছোট থেকে কবিতা ভালোবাসেন। তার কবিতা নিয়মিত প্রকাশিত হয় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে। পড়াশুনা শেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন সমকাল পত্রিকায়।

২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘যে চলে যাবার সে যাবেই’। ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় কবিতার বই ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’। ২০২১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার তৃতীয় কবিতার বই ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading