চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন

চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

উত্তরা ও আগারগাঁওয়ের পর এবার খুলে দেওয়া হলো মেট্রোরেলের পল্লবী স্টেশনের দুয়ার। বুধবার (২৫ জানুয়ারি) উত্তরা থেকে ট্রেনটি মিরপুরের পল্লবী স্টেশনে যখন পৌঁছায়, তখন সকাল ৮টা ৩৫ মিনিট। যাত্রী ওঠার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও আসতে যাত্রীদের সময় লেগেছে মাত্র সাত মিনিট।

এ নিয়ে তিনটি স্টেশনে থামছে মেট্রোরেল। এ স্টেশন চালুর পর মিরপুর, বেনারসি পল্লী, মিরপুর ১২, মিরপুর সাড়ে ১১, পুরবী এলাকার মানুষও মেট্রোরেলের সুবিধা পাবেন। এর আগে গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু হয়। এতদিন দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন।

এ ছাড়া এদিন নতুন সময়ে চলাচল শুরু করে মেট্রোরেল। এখন থেকে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

সরেজমিন দেখা যায়, যাত্রীদের জন্য মেট্রোরেলের আগারগাঁও স্টেশন সকাল ৮টায় গেট খোলা হয়েছে। সাড়ে ৮টা থেকে ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করছে। পল্লবী স্টেশন চালু হওয়ায় বেশ আনন্দিত যাত্রীরা।

মেট্রোরেল প্রকল্প সূত্রে জানা যায়, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে। সেগুলো হলো, উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading