বিতর্কিত পাঠ্যবই বাজেয়াপ্ত করা উচিত: ন্যাপ

বিতর্কিত পাঠ্যবই বাজেয়াপ্ত করা উচিত: ন্যাপ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

চলমান পাঠ্যবই বিতর্ক অবসানের লক্ষ্যে এসব বই বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সংগঠনটির নেতারা বলছেন, ২০২৩ সালের মাধ্যমিকের পাঠ্যবইয়ে প্রচুর ভুল ও অসঙ্গতি রয়েছে। যেসব বই সারাদেশে বিতর্ক সৃষ্টি করেছে সেগুলো বাজেয়াপ্ত করা উচিত।

বুধবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

ন্যাপ নেতারা বলেন, ‘পাঠ্যবইয়ে ডারউইনের বিতর্কিত মতবাদ প্রকাশ করা হয়েছে। এই মতবাদ ধর্মবিরোধী। কোনো ধর্মই এই মতবাদকে স্বীকার করে না। বানর থেকে মানুষ হয়, এটা ধর্মবিরোধী প্রচারণা। মানুষ ও মুসলমান হিসেবে আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এটা ইসলামের প্রতি আঘাত।’

স্বাধীন–সার্বভৌম দেশে বিতর্কিত পাঠ্যবই দিয়ে পাঠদান কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে ন্যাপ নেতারা বলেন, ‘এ পরিস্থিতিতে বিতর্ক তৈরি করা পাঠ্যবই বাজেয়াপ্ত করা সময়ের দাবি। এর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর অপরাধিদের পক্ষে সাফাই গাইবার কোনো সুযোগ নেই। বরং পাঠ্যপুস্তকে কারা এসব বিতর্কিত বিষয় কারা অর্ন্তভূক্ত করেছে তাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করা প্রয়োজন। দেশের মানুষ আশা করে, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।’

নেতারা বলেন, অনেক কষ্টে অর্জিত আমাদের স্বাধীনতা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, লাখ লাখ শহীদের তাজা প্রাণের বিনিময়ে তারা আমাদের দিয়ে গেছেন প্রিয় দেশমাতৃকা বাংলাদেশ।

আমাদের পাঠ্যপুস্তকে তাই আমাদের দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় চেতনা প্রতিফলিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড নতুন পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণিতে এমন বিষয় অন্তর্ভূক্ত করেছে, যা কোনোভাবেই আমাদের সন্তানদের উপযোগী নয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading