বিএনপি-জামায়াতকে চিরতরে বিতাড়িত করতে হবে: কামরুল

বিএনপি-জামায়াতকে চিরতরে বিতাড়িত করতে হবে: কামরুল

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

বিএনপি-জামায়াত দেশে নতুন করে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াতকে চিরতরে বিতাড়িত করতে হবে।’

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি গণঅভ্যুত্থানে বিশ্বাসী নয়। তারা মুক্তিযুদ্ধের অস্তিত্বে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে নির্বাচনকে বানচাল করতে চায়। বিএনপি-জামায়াত নতুন করে জঙ্গিবাদের মদদ দিচ্ছে।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। নির্বাচনে অংশ না নিলে আপনাদের অস্তিত্ব বিলীন হবে। যদিও কখনো আন্দোলন সম্ভব কখনো সম্ভব না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে এবং বিএনপি-জামায়াত চিরতরে বিতাড়িত করতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading