রজনীকান্তের নায়িকা তামান্না ভাটিয়া
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০
ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া। আজ হায়দরাবাদ তো কাল কচি। এভাবেই সময় কাটছে তার। বিনোদনভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা গেল, এ ব্যস্ততার কারণ অ্যাকশন-কমেডি ‘জেলার’।
যে সিনেমায় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের নায়িকা হচ্ছেন তিনি। হাতে রয়েছে অরুণ গোপীর পরিচালনায় ‘বান্দ্রা’ ছবির কাজও। তাই তাকে ছুটে বেড়াতে হচ্ছে হায়দরাবাদ থেকে কচি।

২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত তামিল চলচ্চিত্রগুলোর একটি ‘জেলার’। এটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। শুটিং চলছে পুরোদমে। সিনেমাটি এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে। কারণ, এতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন তামান্না ভাটিয়া, যা নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই।

‘জেলার’ সিনেমার শুটিং হচ্ছে চেন্নাইতে। এরই মধ্যে এতে যোগ দিয়েছেন তামান্না।
এ সিনেমার অংশ হতে পেরে সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘একটি ব্যস্ত বছর কাটানো মানে আশীর্বাদ। ক্লান্তিকর শিডিউলের মাধ্যমে এক চরিত্র থেকে অন্য চরিত্রে পরিবর্তন করছি। যদিও এটি কিছু সময়ের জন্য ক্লান্তিকর হতে পারে, তবে এটা অত্যন্ত আনন্দের কারণ দর্শকরা আমাকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
ইউডি/এ


