‘বাদশা ইজ ব্যাক’

‘বাদশা ইজ ব্যাক’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

‘বাদশা ইজ ব্যাক’। বুধবার সারা দিনই শোনা গেছে এ কথা।

চার বছর পর রূপালি পর্দায় শাহরুখ খানের ফেরা যে এতো জৌলুসময় হবে তা ধারণার বাইরে ছিল। কারণ, করোনা মহামারির সময় থেকেই খরায় ভুগছিল বলিউড।

প্যান ইন্ডিয়ান সিনেমার দাপটে প্রায় হারিয়েই যাচ্ছিল বলিউড। আর ‘পাঠান’ দিয়ে বলিউডের সেই জৌলুস ফিরিয়ে আনলেন কিং খান।

মুক্তির দিনেই প্রায় ৫৫ কোটির ব্যবসা করেছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। সে হিসেবে প্রথম দিনের আয়ে দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’সহ ‘ওয়ার’, ‘থগ্‌স অফ হিন্দোস্তান’, ‘ভারত’কে ছাড়িয়ে গেছে শাহরুখের ‘পাঠান’।

এখনও পর্যন্ত প্রথম দিনে ‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ৫৩ কোটি ৯৫ লাখ রুপি।

বলি মুভি রিভিউজ ডট কম বলছে, হিন্দি ভাষায় মুক্তির প্রথম দিনে পাঠানের আয় ৫০ থেকে ৫১ কোটি রুপি। সব ভাষায় যে আয়ের পরিমাণ ৫৩ থেকে ৫৫ কোটি। প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির হিসাবেও রেকর্ড গড়েছে পাঠান, প্রায় ২৭.১২ কোটি রুপি।

যশ, হৃতিক রোশন, আমির খান, সালমান খানকে টেক্কা দিয়েই ক্ষান্ত হননি শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন।

‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’কেও প্রথম দিনের আয়কে ছাপিয়ে অনেক দূরে এখন ‘পাঠান’। বক্স হিট ওই সিনেমা দুটির প্রথম দিনের আয় ছিল যথাক্রমে ৪৪ কোটি ৯৭ লাখ ও ৩৩ কোটি ১২ লাখ রুপ। সেই দুই ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘পাঠান’-এর রুবিনা তথা দীপিকা পাড়ুকোন।

বলা হচ্ছে, হিন্দি সিনেমার ইতিহাসে মুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখন সর্বোচ্চ।

অথচ ‘পাঠান’নিয়ে তেমন কোনো প্রচারণায় নামেননি শাহরুখ। টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে যোগ দিয়ে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন কেবল।

ভক্তদের মন রক্ষায় রোববার (২২ জানুয়ারি) রাতে কেবল একবার মান্নাতের ছাদে এসে চমকে দেন এসআরকে।

তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ ৪ বছর পর শাহরুখকে বড় পর্দায় দেখতেই ‘পাঠান’নিয়ে এতো হইচই। ট্রেলার অবমুক্তিতেই বাজিমাত করে সিনেমাটি। এরপর এর সঙ্গে যুক্ত হয় নানান বিতর্ক ও সিনেমা বয়কটের ডাক। যা শাপে বর হয়ে দাঁড়িয়েছে শাহরুখের জন্য।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading