‘রাজনৈতিক মামলা বলতে কিছু নেই, অপরাধ করলে মামলা হয়’

‘রাজনৈতিক মামলা বলতে কিছু নেই, অপরাধ করলে মামলা হয়’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪০

রাজনৈতিক মামলা বলতে কিছু নেই, অপরাধ করলে মামলা হয় এবং সেটা নিজ গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহম্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়নো হবে। ৬৪ জেলাকে তিন ক্যাটাগরিতে ভাগ করা জয়েছে। বড়, মাঝারি এবং ছোট। বড় জেলার পিপিরা ৫০ হাজর মাঝারি ৪৫ ও ছোট ৪০ হাজার টাকা হারে বেতন পাবেন।’

তিনি বলেন, ‘এই হারে বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এটা যৌক্তিক ক্ষমতায় যেই আসুক আশাকরি এটা সবাই মেনে নেবে। এর ফলে ২৬৭ কোটি টাকার প্রয়োজন হবে, এরই মধ্যে বেতন কাঠামো অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষিতে পিপি ও জিপিদের এই হারে ভাতা দিলে কিছুটা হলেও সম্মান পাবেন তা সেই সঙ্গে তাদের কাছে প্রয়োজনীয় কাজ আদায় হবে।’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হলেই যাতে আসামিকে গ্রেপ্তার করা না হয় এ বিষয়ে জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading