পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০

পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬০ বছর বয়সী এক নারীসহ নয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগও আনা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এ বছরের শুরুতে ইসরায়েলি হামলায় ২৯ ফিলিস্তিনি হত্যার ঘটনা ঘটল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading