সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে: আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা সম্পূর্ণ লিখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজতৈনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।‘

এর আগে সকাল সোয়া ১০টার দিকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছেন আইনমন্ত্রী। এসময় ষ্টেশনে আওয়ামী লীগ ও এর আঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা প্রমুখ।

আখাউড়া থেকে সড়ক পথে কসবা যাওয়ার পথে পৌরশহরের রাধানগর হাজী মহল্লায় পুনরায় নির্মিত মসজিদে নূর উদ্বোধন করেন মন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক কসবায় কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading