ইসরায়েলে উপাসনালয়ের সামনে গুলিবর্ষণ, নিহত ৭

ইসরায়েলে উপাসনালয়ের সামনে গুলিবর্ষণ, নিহত ৭

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০

ইসরায়েলের পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে বন্দুকধারীর গুলিতে সাত জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার পর, নেভ ইয়াকভ এলাকার আব্রাহাম সিনেগগের সামনে গুলি ছোঁড়েন ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি।

এ ঘটনায় আহত হন আরও ১০ জন। তাদের মধ্যে ৭০ বছরের এক বৃদ্ধা ও ১৪ বছরের এক কিশোর রয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা

হামলাকারী পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে প্রাণ যায় তার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার পরদিনই এ নৃশংস হামলার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার জেনিনের ওই হামলায় একজন বয়স্কা নারীসহ নয় জনকে হত্যা করা হয়। এছাড়া সেদিন জেরুজালেমের উত্তরে আল-রাম শহরে ইসরায়েলি বাহিনী ২২ বছরের একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading