তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন মৃত : দীপু মনি

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন মৃত : দীপু মনি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরি মৃত। তাই এ ইস্যু নিয়ে বিএনপির মাঠে নামা একেবারেই অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পঁচিয়ে ফেলেছে বিএনপি-ই। বিএনপি যখন বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেছে, তখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ থেকেই প্রত্যাখান হয়েছে। তাই সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক। তাছাড়া জনগণ শেখ হাসিনাকেই বার বার চায় বলে বিএনপি এখন মৃত ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে।’

এ সময় চাঁদপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading