আমেরিকাকে কিমের বোনের হুঁশিয়ারি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
ওয়াশিংটন আবারও সীমা অতিক্রম করছে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে। ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতির পর আমেরিকার প্রতি নিন্দা জানিয়ে এ হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।
কেসিএনএকে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, ‘রাশিয়া যেমন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি আমেরিকার বিরুদ্ধ অবস্থানে থাকবে।’
সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার আমেরিকা বা পশ্চিমা বিশ্বের নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকা ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
আমেরিকা এ ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি জার্মানিও কিয়েভকে ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইউডি/এ

