রাতে বাড়তে পারে শীত

রাতে বাড়তে পারে শীত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশজুড়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাষ্ট্রীয় সংস্থাটির রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

রাতে তাপমাত্রা সামান্য কমলে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে তাও জানানো হয়েছে। বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গাগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে, তবে কোন ধরনের পরিবর্তন, তা স্পষ্ট করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে (৩০.৬ ডিগ্রি সেলসিয়াস)।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে ( ১০.৩ ডিগ্রি সেলসিয়াস)।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading