রাজশাহীর জনসভাস্থলে প্রধানমন্ত্রী (লাইভ)
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩২
রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৯ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সকালে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে বেলা সোয়া ৩টার দিকে জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রবেশ করেন তিনি।
সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে আসছে শুরু করেন। নানা রঙে সজ্জিত হয়ে আর স্লোগানে স্লোগানে জনসভার মাঠে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
এই জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।
সকাল থেকেই পুলিশ, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যরা সাদা পোষাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। জনসভায় প্রবেশের আগে পুলিশ-র্যাব তল্লাসি চালিয়ে সভাস্থলে প্রবেশ করাচ্ছেন।
গেটে প্রবেশের আগে বাঁশ দিয়ে পৃথক লেন তৈরি করা হয়েছে, যাতে কেউ অরক্ষিতভাবে বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে। সেজন্য এই বাঁশের বেড়া ও লেন দেওয়া হয়েছে।
এছাড়াও রাজশাহী মহানগরীতে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও মহানগরীর ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাস, মিনিবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পার্কিং ও নেতাকর্মীদের সভাস্থলে যেতে আইন শৃঙ্খলাবাহিনী সহায়তা করছে।
ইউডি/এ

