বিএনপির ৫ নেতা বহিষ্কার

বিএনপির ৫ নেতা বহিষ্কার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (২৯ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুনির্দিষ্টভাবে জড়িত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বি এম রিফাত বিন জিয়া, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রউফ, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার ও চুন্টা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুল আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া পূর্বক বহিষ্কার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এ নেতারা ব্রাহ্মণাবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করার কারণেই তাদের বহিষ্কার করা হলো।

বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার সংসদ থেকে পদত্যাগ করার পর প্রথমে দল থেকে পদত্যাগ করেন ও পরে বিএনপিও তাকে বহিষ্কার করে। তার শূন্য আসনে পুনরায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading