পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৭, আহত ৮৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৭, আহত ৮৩

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:২৬

জোহরের নামাজের সময় পাকিস্তানের পেশোয়ারে এক মসজিদে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৭ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩ জন। খবর দ্য ডনের

স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জোহরের নামাজের সময় ওই হামলাকারী প্রথম সারিতে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণ ঘটান। এতে মসজিদে থাকা মুসল্লিদের মধ্যে প্রায় ৮৩ জন আহত হন।

বোমা বিস্ফোরণের ঘটনায় আহদের উদ্ধার করে পেশোয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই মজিদের জোহরের নামাজ আদায়ের জন্য ১২০ জন মুসল্লি উপস্থিত হন। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার পরই টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading