সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৫০

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যেকোনো ব্যক্তি এই ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেতে পারেন।

তবে, বাংলা সংস্করণ না থাকায় অনেকেরই এই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে ভাষার মাসে, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন।

এখন থেকে একজন ব্যবহারকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধা মতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে দেখতে পারবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুবই তথ্যবহুল। আদালতের গঠন, এখতিয়ার ও বিচারপদ্ধতি থেকে শুরু করে অনলাইন কজ-লিস্ট, আদেশ ও রায়ের অনুলিপি, রায়ের বাংলা অনুবাদ, জামিন আদেশ যাচাই ও জালিয়াতি রোধের কৌশল রয়েছে এ ওয়েবসাইটে।

সুপ্রিম কোর্টের বিভিন্ন অনলাইন পরিষেবা ও তথ্য হাতের মোবাইল ফোনের মাধ্যমে সহজে সরবরাহ করার প্রয়োজনীয়তা বিবেচনা করে সুপ্রিম কোর্ট অ্যান্ড্রয়েড অ্যাপ প্রস্তুত করা হয়েছে।

গুগলের প্লে-স্টোর থেকে Supreme Court of Bangladesh App ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading