দেশে ছাগল বেশি, গরু কম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
দেশে গরুর পরিমাণ দুই কোটি ৪৭ লাখ। আর ছাগল রয়েছে দুই কোটি ৬৭ লাখ ৭৪ হাজার। মহিষ হয়েছে ১৫ লাখ আট হাজার।
বুধবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য জানান।
সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে মন্ত্রী এই পরিসংখ্যান উল্লেখ করেন।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ মন্ত্রী জানান, জনপ্রতি নূন্যতম ১২০ গ্রাম হিসেবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মাংসের চাহিদা ৭৬ লাখ ১০ হাজার টন।
তিনি বলেন, দেশীয় উৎস থেকে কোরবানির পশুর চাহিদা পূরণের তাগিদ, আধুনিক হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তির প্রয়োগ ও হৃষ্টপুষ্টকরণ খামারের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায় আমদানি নির্ভর কোরবানির পশুর বাজার স্বনির্ভরতা অর্জন করেছে।
ইউডি/এ

