দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

ঘনবসতিপূর্ণ ঢাকার বাতাসের মান আজ “ঝুঁকিপূর্ণ” অবস্থায় রয়েছে। রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৯ নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এর আগে, ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং পুরো জানুয়ারি মাস জুড়ে একাধিকবার এ তালিকার শীর্ষে উঠে আসে ঢাকা। তবে, ফেব্রুয়ারি মাসের শুরুতে এ তালিকায় নিচের দিকে নামতে শুরু করেছিল ঢাকা।

রোববার সকালে ইন্ডিয়ার মুম্বাই এবং চীনের চেংদু যথাক্রমে একিউআই ১৯৯ ও ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম ১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজন (৩৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। এ বছরের শুরুর দিকে ঢাকা বেশ কয়েকবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading