নগদ লভ্যাংশ পাঠিয়েছে সাইফ পাওয়ারটেক
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
সমাপ্ত হিসাববছরের (৩০জুন, ২০২২) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে সাইফ পাওয়ারটেক বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইউডি/এ

