করহার নয়, করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

করহার নয়, করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

করহার নয়, করদাতার সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে এ তাগিদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে করদাতার সংখ্যা বাড়াতে হবে। আয়করের হার এমন রাখতে হবে, যাতে স্বতস্ফূর্তভাবে কর দিতে পারে মানুষ। অত্যাবশ্যকীয় ছাড়া বাকি প্রকল্প আপাতত বন্ধ রেখে অর্থনীতি সচল রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বেলা সাড়ে ১১টায় সুইচ চেপে জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

সেগুনবাগিচায় থাকা রাজস্ব বোর্ডের প্রধান অফিসসহ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দপ্তর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), কর আপীলাতসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয়ের কার্যক্রম এখন থেকে আগারগাঁওয়ের নতুন ভবনে হবে।

নতুন ভবনটিতে আটটি লিফট রয়েছে। রয়েছে ৫১০ আসনের মাল্টিপারপাস হল, রেভিনিউ আর্কাইভ, লাইব্রেরি, রেকর্ডরুম, সেন্ট্রাল ডেটা প্রসেসিং সেন্টার ও সার্ভার স্পেস।

এর আগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading