বিকন ফার্মার সর্বোচ্চ দরপতন

বিকন ফার্মার সর্বোচ্চ দরপতন

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১৪ পয়সা বা ৪ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির ৪ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর কমেছে। আর ৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড।

আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, সী পার্ল বিচ রিসোর্ট, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading