দর বৃদ্ধির শীর্ষে হাওয়েল টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে হাওয়েল টেক্সটাইল

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাওয়েল টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আর ৫ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশ গার্মেন্টস, যমুনা অয়েল, রংপুর ফাউন্ড্রি, এমবি ফার্মা এবং আনলিমা ইয়ার্ন ডাইং।

ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading