কমল মাথাপিছু আয়

কমল মাথাপিছু আয়

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৯:৩০

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমেছে। এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৭৯৩ ডলারে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে চূড়ান্তভাবে এ হিসাব প্রকাশ করা হয়।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিনিয়োগ কমে যাওয়ায় জিডিপির প্রবৃদ্ধিও খানিকটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে গত বছরের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রোববার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করল পরিসংখ্যান ব্যুরো।

বিবিএস বলছে, দেশের মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। বর্তমানে জিডিপি ৭ দশমিক ১০ শতাংশ হলেও সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

তবে বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে জিডিপির প্রবৃদ্ধি সাত দশমিক ১০ শতাংশ থাকায় বাংলাদেশে অর্থনীতির দৃঢ়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading