সূচকের পতনে চলছে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসই ‍অপর দুই সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমেছে। সূচক দু’টি অবস্থান করছে ১ হাজার ৩৬৬ ও ২ হাজার ২২৪ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ২২৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৩০টির, কমেছে ১৪০টির। আর অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির শেয়ার দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading