তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন’র।

ইউএসজিএস’র তথ্যানুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪.১ কিলোমিটার। এটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে এ পর্যন্ত ১৫ জনের ‍মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুরস্কের মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

এদিকে তুরস্কের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি (এএফএডি) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। ভূমিকম্পটি দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের কাছে আঘাত হেনেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ভূমিকম্পের পর যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষজন তুষারে ঢাকা রাস্তায় নেমে এসেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। এতে জানালার কাঁচ ভেঙে যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading