পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে পেশা যখন চুরি!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০
ইসমাইল একজন পেশাদার চোর। কেবল পেশা-ই নয়, পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে চুরিকেই পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে।
সিএমভি’র ব্যানারে এমনই বংশীয় চোরের চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
“ফিটিং ইসমাইল” নামে বিশেষ নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। চিত্রনাট্য করেছেন ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুল। নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।
এদিকে, ইসমাইলের প্রেমিকার নাম বিউটি। তার আবার ইসমাইলের চুরি পেশাকে ঘোর অপছন্দ। বিউটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ ইতিবাচক বার্তা রয়েছে। দেখলে দর্শকরা বুঝতে পারবেন। নাটকে চোরের চরিত্রে তৌসিফ মাহবুব অনবদ্য অভিনয় করেছেন। কেয়া পায়েলও দারুণ ছিলেন। কারণ গল্পটা চোরের হলেও দিনশেষে এটা প্রেমেরও।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে “ফিটিং ইসমাইল” শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
ইউডি/এ

