তুরস্কের ভূমিকম্প নিয়ে আগেই জানিয়েছিলেন ডাচ গবেষক
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০
তুরস্ক ও সিরিয়ায় ইতিহাসের অন্যতম সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনা তিনদিন আগেই টুইটারে পোস্ট করে জানিয়েছিলেন এক ডাচ গবেষক।
তিন দিন আগে ফ্র্যাংক হুগারবিটস নামে সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভের (এসএসজিইওএস) ওই গবেষক লিখেছিলেন, শিগগিরই বা পরে এই অঞ্চলে (দক্ষিণ-মধ্য তুরস্ক, জর্দান, সিরিয়া, লেবানন) ৭.৫ মাত্রার ভূমিকম্প হবে।
এছাড়া মধ্য তুরস্ক ও আশেপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের কথাও বলেছিলেন তিনি।
টুইট করার কয়েক ঘণ্টা পর তার সেই টুইটও সত্য হয়। তুরস্ক ও সিরিয়ায় সোমবার দুপুরে ফের ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।
টুইটে তিনি লিখেছেন, “মধ্য তুরস্ক এবং আশপাশের অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী শক্তিশালী কম্পনের জন্য অপেক্ষা করুন। একটি বড় ভূমিকম্পের পরে আফটার শকগুলো সাধারণত কিছুক্ষণ চলতে থাকে।”
টুইটারে নিজেদের পরিচয়ে এসএসজিইওএস লিখেছে, ভূমিকম্পের কার্যকলাপ সম্পর্কিত মহাকাশীয় বস্তুর মধ্যে জ্যামিতি নিরীক্ষণের জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান এটি।
ফ্রাংক হুগারবিটসের পোস্ট ভাইরাল হওয়ার পর তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি আগেই বলেছি, শিগগিরই বা পরে এই অঞ্চলে ভূমিকম্প হবে। ১১৫ এবং ৫২৬ সালের মতো। এই ভূমিকম্পগুলো সব সময় গ্রহের জ্যামিতি অনুযায়ী হয়। যেমনটি আমরা ৪-৫ ফেব্রুয়ার ভেবেছিলাম।
তবে অনেক টুইটার ব্যবহারকারী এই ডাচ বিশেষজ্ঞের করা পোস্টগুলো প্রশ্নবিদ্ধ করেছেন।
সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। সাইপ্রাস দ্বীপ, কায়রো এবং মিসর পর্যন্ত সেই ভূমিকম্প অনুভূত হয়।
ইউডি/এ

