শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

রাজধানীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।

তিনি জানান, বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস সদরদপ্তরের এই ডিউটি অফিসার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading