সূচকের মিশ্রাবস্থায় দেড় ঘণ্টায় লেনদেন ১৭০ কোটি টাকা

সূচকের মিশ্রাবস্থায় দেড় ঘণ্টায় লেনদেন ১৭০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। সেই সঙ্গে লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় মাত্র ১৭০ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসই ‍অপর দুই সূচক ‘ডিএসইএস’ ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি ১৩৬৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস-৩০ সূচক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৮ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ১৭০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৩টির, কমেছে ১১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির শেয়ার দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading