আজ সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা

আজ সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সালমিরের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের হাভেলিতে বিকাল থেকে সন্ধ্যার মাঝে কোনো এক সময় তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

তাদের বিয়ে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এরপরেও মঙ্গলবার ভোরে ফাঁস হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার হলুদের অনুষ্ঠানের অন্দরসজ্জার ভিডিও।

ভিডিও ফাঁসের পরে আরো সচেতন হয়ে গেছেন প্রহরীরা। তারা অতিথিদের সকলের মোবাইল ফোন একটি ব্যাগে ভরে দিচ্ছেন যেন কেউ ছবি তুলতে কিংবা ভিডিও করতে না পারে।

সোমবার হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার সংগীতের অনুষ্ঠান। জানা গেছে, হবু বর-কনেসহ অতিথিরা মন খুলে নেচেছেন সেখানে।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০টি দেশের ১০০টিরও বেশি খাবার। অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে আরো নানা পরিবেশনা।

১২ ফেব্রুয়ারি মুম্বাইতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আয়োজন করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading