ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন, শীর্ষে সী পার্ল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬২টি কোম্পানির ৮৯ লাখ ৮০ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৩ কোটি ২৫ লাখ টাকা। ব্লকে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা সী পার্লের ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ টাকার। আর ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।
ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীনফোন, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, বারাকা পাওয়ার, ব্যাংক এশিয়া, রিলায়্যান্স ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম।
ইউডি/এ

