প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্র জানিয়েছে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮১ শতাংশ। আর ইস্টার্ন কেবলস ২ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, হাওয়েল টেক্সটাইল, ই-জেনারেশন, এশিয়ান ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, যমুনা অয়েল এবং জেমিনি সী ফুড লিমিটেড।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
ইউডি/এ

