তাক লাগানো নোরা

তাক লাগানো নোরা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

বলিউডের হার্টথ্রব তারকা নোরা ফাতেহি। নিজের নাচের ঝড়ে ভক্তদের মন জয় করতে দারুণ পটু এই অভিনেত্রী। আর ফ্যাশনের দিক দিয়েও বেশ এগিয়ে তিনি।

ফ্যাশনের জন্যও খ্যাতি কম নেই তার। ফ্যাশন নিয়ে তার উদাহরণ মিলে মাঝে-মধ্যেই। এরই ধারাবাহিকতায় ভিন্ন এক লুকে হাজির হয়ে তাক লাগালেন তিনি।

সম্প্রতি নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করেন। মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। দেখতে পুরোপুরি রানীর মতো। এমন লুকে ধরা দেয়ায় প্রিয় তারকাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

জানা গেছে, দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা ফাতেহি।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশকিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading