নাচের তালে শ্বশুরবাড়িতে ঢুকলেন কিয়ারা

নাচের তালে শ্বশুরবাড়িতে ঢুকলেন কিয়ারা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

বিয়ের পর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজস্থানের জয়সালমের থেকে দিল্লিতে পৌঁছান। এদিন সিদ্ধার্থের দিল্লির বাড়িতে দুর্দান্ত অভ্যর্থনা পেয়েছেন কিয়ারা। নবদম্পতিকে ঢোলের বাজনায় স্বাগত জানানো হয়।

শ্বশুরবাড়িতে ঢোকার মুহূর্তে ঢোলের তালে সিদ্ধার্থের সঙ্গে নাচলেন কিয়ারা। এ নিয়ে ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সিদ্ধার্থের বাড়িটি আলোর স্ট্রিং দিয়ে সাজানো। বাড়িয়ে প্রবেশের আগে নবদম্পতি পরিবারের লোকজনের সঙ্গে ঢোলের তালে নাচেন।

এসময় কিয়ারাকে একটি লাল সালোয়ার কামিজ ও ওড়নায় দেখা যায়। অন্যদিকে সাদা পায়জামার সঙ্গে একটি লাল কুর্তায় দেখা যায় সিদ্ধার্থকে।

গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সিদ্ধার্থ-কিয়ারা।

এদিকে দিল্লি ও মুম্বাইয়ে বিয়ের রিসেপশনের আয়োজন করেছেন নবদম্পতি। দিল্লিতে ৯ ফেব্রুয়ারি ও মুম্বাইয়ে ১২ ফেব্রুয়ারি আয়োজন করা এই অভ্যর্থনা অনুষ্ঠানের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading