সূচকের পতন, লেনদেন কমেছে ১৪০ কোটি টাকা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কমেছে ১৪০ কোটি টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭১ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ছয় দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৩৫ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৬০৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৪০ কোটি টাকারও বেশি।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।
ইউডি/এ

