সিপিডিতে চাকরির সুযোগ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্টাডি বিভাগে লোকবল নিয়োগ দেবে।
পদটিতে আবেদন করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে নিয়োগ চূড়ান্ত হলে দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
পদের নাম : রিসোর্স অ্যাসোসিয়েট।
পদের সংখ্যা : অনির্ধারিত।
আবেদনের যোগ্যতা : ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। সিজিপিএ লাগবে কমপক্ষে ৩.৬০। দেশি/ বিদেশি যেকোনো প্রতিষ্ঠানের ডিগ্রি থাকলেই চলবে।
কীভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২৩
বেতন : বছরে ছয় লাখ ৬০ হাজার টাকা, অর্থাৎ মাসে ৫৫ হাজার টাকা।
ইউডি/এ

