লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ‘জেনেক্স ইনফোসিস লিমিটেড’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার। ফলে ডিএসইর লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ ৪০ কোটি ৪৫ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর ৩৬ কোটি ২৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘শাইনপুকুর সিরামিক’।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, জেমিনি সী ফুড, সী পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ফার্মা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading