১৮ ফেব্রুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

১৮ ফেব্রুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

মেট্রোরেলের আরো এক স্টেশন চালু হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন চালু হবে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

মেট্রোরেল প্রকল্প ২০১২ সালে একনেকে পাস হয়। মেট্রোরেলের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা। বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading