ব্লকে তিন কোম্পানির ৪১ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।
এসব কোম্পানির মোট ৬০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ২৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৮ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ১৭ হাজার টাকার। সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৯ কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার দুই কোটি ৫৭ লাখ ৯০ হাজার, সি পার্ল হোটেলের দুই কোটি ৪৫ লাখ ছয় হাজার, বিডি ফাইন্যান্সের এক কোটি ৯৮ লাখ ৪৫ হাজার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এক কোটি ৪২ লাখ ৪০ হাজার, বিকন ফার্মার এক কোটি ২৯ লাখ ছয় হাজার, ম্যারিকো বাংলাদেশের ৯৪ লাখ ৭৫ হাজার এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ৬৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

