বিয়ে করছেন স্বস্তিকা!

বিয়ে করছেন স্বস্তিকা!

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:১০

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কাজের বাইরেও নানাবিধ মন্তব্যের কারণে আলোচনার টেবিলে থাকেন। তাকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সামাজিক মাধ্যমে তিনি কিছু প্রকাশ করলেই লুফে নেন নেটাগরিকরা।

এবার কিন্তু নড়েচড়ে বসার মতোই কাণ্ড করলেন এ অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে একটি রিল প্রকাশ করেছেন স্বস্তিকা। মাথা ভর্তি সিঁদুর, জমকালো গয়না আর শাড়িতে দেখা গেছে তাকে। সঙ্গে বাজছে নুসরাত ফতেহ আলি খাঁর গান, ‘এ রি সখি’। তিনি লিখেছেন, ‘বিয়ের সানাই বাজছে’।

স্বস্তিকার এমন রিল দেখে নেটিজেনদের অনেকেই ভেবে বসেছেন, তবে বুঝি বিয়ের সানাই বাজল স্বস্তিকার। সেইসঙ্গে এ অভিনেত্রীর উপচে পড়া সৌন্দর্যে বিমোহিত হয়েছেন তারা। মন্তব্যের ঘরে বইয়ে দিয়েছেন প্রশংসার বন্যা।

তবে নেট মাধ্যমে বিয়ের সানাই বাজছে বলে রিল বানালেও আপাতত বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার। একাধিক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। কিন্তু এমন পোস্ট কেন দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এর সঙ্গে স্বস্তিকার বিয়ের কোনো সম্পর্ক নেই।

এর আগেও স্বস্তিকা একবার পাত্র চেয়ে পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। তিনি লিখেছিলেন, ‘গায়ের রং শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। তবে পাত্রকে অবশ্যই বই পড়তে, গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে।’

এ অভিনেত্রী আরও লিখেছিলেন, ‘আমাকে না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেব।’

পাত্র চেয়ে স্বস্তিকার এমন বিজ্ঞাপনের পোস্টে মৌমাছির মতো ভিড় জমিয়েছিলেন নেটাগরিকরা। অনেকে পাত্র হতে আগ্রহও প্রকাশ করেছিলেন। তবে তাদের কোনো উত্তর দেননি এ অভিনেত্রী। এবার বিয়ের সানাই বাজার সংবাদ দিয়েও নীরবতা পালন করছেন এ নায়িকা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading