একসঙ্গে যিশু সামান্থা

একসঙ্গে যিশু সামান্থা

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও সুনাম রয়েছে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের। এখন তাকে নিয়মিত দেখা যায় দক্ষিণী সিনেমাতে।

চিরঞ্জীবী, দুলকার সালমান, রামচরণের পর এবার দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।

মহাকবি কালিদাসের রচনা ‘অভিজ্ঞানাশকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘শকুন্তলম’। এতে শকুন্তলার চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। শকুন্তলা ও রাজা দুষ্মন্তের কাহিনি নির্ভর সিনেমাটিতে ইন্দ্রদেবের চরিত্রে অভিনয় করেছেন যিশু।

আসন্ন এই সিনেমাটির নতুন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যিশু ও নির্মাতা সংস্থা। সেখানে রাজকীয় পোশাকে দেখা মিলল যিশুর।

শকুন্তলম পরিচালনা করেছেন গুণশেখর। এতে শচীন খেদেকর, অনন্যা নাগাল্লা, মোহন বাবু, গৌতমী এবং অদিতি বালান রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কদিন আগে নির্মাতারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘শকুন্তলাম’-এর মুক্তি স্থগিত করা হয়েছে এবং খুব শিগগিরই মুক্তির নতুন তারিখ জানানো হবে।

এবার নতুন এই পোস্টারের সঙ্গে মুক্তির তারিখও জানিয়েছে নির্মাতারা। আগামী ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তেলেগু ছাড়াও হিন্দি, মালয়ালাম, তামিল এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading