দুই ঘণ্টায় লেনদেন মাত্র ২৩০ কোটি টাকা

দুই ঘণ্টায় লেনদেন মাত্র ২৩০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন হয়েছে মাত্র ২৩০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০১ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৯ ও ২২৩১ পয়েন্টে অবস্থান করছে।

এসময় ডিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading