সূচকের উত্থানেও কমেছে লেনদেন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসই এস’ পাঁচ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ছয় পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭১ ও ২২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার।
ডিএসইতে মোট ৩১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৬ কোম্পানির। দরপতন হয়েছে ১১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

