ড্রেসিংরুমে ধূমপান, শাস্তি পেলেন সুজন

ড্রেসিংরুমে ধূমপান, শাস্তি পেলেন সুজন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেলেন বিপিএলের দল খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

গত ১০ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচে ড্রেসিংরুমে নীতি বহির্ভূত কাজের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ অর্থ জরিমানা দিতে হচ্ছে হেড কোচ সুজনকে। একইসঙ্গে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে।

বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২ দশমিক ২০ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন সুজন। ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এই শাস্তি দেওয়া হয়েছে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

এছাড়া পৃথক ঘটনায় শাস্তি পেয়েছেন শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান এবং মোসাদ্দেক হোসেন সৈকত। এই তিনজনকেই পৃথক তিনটি ঘটনায় আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তি দেন।

ফরচুন বরিশালের বিপক্ষের ম্যাচটিতে ব্যাটারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে জয় পায় খুলনা টাইগার্স। কিন্তু দলের উত্তেজনাপূর্ণ জয় পাওয়া ম্যাচের শেষদিকে ড্রেসিংরুমে দাঁড়িয়ে সুজনকে ধূমপান করতে দেখা যায়।

ঘটনার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ওই ছবি। এরপর সুজনকে রীতিমতো নিন্দার সাগরে ভাসিয়ে দেন দেশীয় ক্রিকেটের সমর্থকরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading