মহাসড়কে আলাদা লেন চান সিএনজি চালকরা

মহাসড়কে আলাদা লেন চান সিএনজি চালকরা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার (থ্রি-হুইলার) জন্য পৃথক লেন বা বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া। পাশাপাশি ঢাকা মহাসড়কের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ঢাকা শহরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ চায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হলো— ২০০৭ সালে সরকার অনুমোদিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নিবন্ধন দেওয়া; ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়া; ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা; পার্কিং-এর ব্যবস্থা না দিয়ে নো-পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা।

এছাড়া ২০১৫ সালের মিটারের রেট জন্য মিটারের মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; অল্প অর্থে ও সহজ শর্তে চার স্ট্রোক থ্রি হুইলার চালকদের লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা এবং সঙ্গে সঙ্গে নবায়নকৃত লাইসেন্স চালকদের সরবরাহের ব্যবস্থা করা এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রম আইন ২০০৬ সংশোধন, সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা ২০২৩-এর চালক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিল করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসনে, শো. ফোরকান বেপারী ও সোহরাব হোসেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading